হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান মার্কিন কংগ্রেস সদস্য

আমার দেশ অনলাইন

মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালাইব মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনের 'নাকবা' বার্ষিকী স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি ন্যায়বিচার এবং ফিলিস্তিনিদের নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জায়নবাদী বাহিনী আনুমানিক ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে বহিষ্কার ও জাতিগত নিধন করেছিল, যা 'নাকবা' হিসেবে পরিচিত।

রাশিদা তালাইব বলেন, ‘আমরা জানি নাকবা ১৯৪৮ সালেই শেষ হয়ে যায়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই এটি সরাসরি প্রত্যক্ষ করেছি। এটি আজও চলছে, কারণ ইসরাইলি সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে এবং তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে।’

নাকবার ৭৮তম বার্ষিকী স্মরণ করে তালাইব বলেন, ‘ফিলিস্তিনিদের জাতিগত নিধন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হওয়া সবাইকে আমরা শ্রদ্ধা জানাই।’

বিবৃতির শেষাংশে তিনি জোর দিয়ে বলেন, ‘প্রকৃত শান্তি অবশ্যই ন্যায়বিচার এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।’

সূত্র: আলজাজিরা

এএম

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ইরানের হামলা

ট্রাম্পের দৃষ্টি কেন ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি মার্কিন আইনপ্রণেতার

নৌ-কমান্ডারসহ ৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান