হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ সুইজারল্যান্ড যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ওই মুখপাত্র বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিলেন আগামী প্রযুক্তিগত আলোচনার পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সুযোগ পাওয়ামাত্রই রওনা হওয়ার জন্য প্রস্তুত রয়েছে মার্কিন প্রতিনিধিদল।’

তিনি আরো বলেন, ‘কিন্তু এই আলোচনার লজিস্টিকস (যোগাযোগ ও আনুষঙ্গিক প্রক্রিয়া) কখনোই সহজ বা অনুমানযোগ্য ছিল না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেলেই তা দ্রুত জানানো হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্প ডিজিটালভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে কার্যকর হয় চুক্তিটি। সমঝোতায় যুদ্ধ বন্ধ করা, লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে যে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কারণ, চুক্তিটি ইতোমধ্যে দূর থেকেই সই হয়ে গেছে।

তবে ধারণা করা হচ্ছে, পরবর্তী আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন।

সূত্র: আলজাজিরা

এএম

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে নতুন সিভিল সার্জন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসের পরও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

শাহজাহান চৌধুরীর সাবেক পিএস আরমানসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ক্ষেতলালে প্রতিমণ করলার দাম কমেছে ৬০০-৭০০ টাকা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত