হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আল জাজিরা

শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকই শিশু। খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিন শিশুসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের লাশ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

গাজা সিটিতে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে শহরের পশ্চিমে রেমালপাড়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা সিটির দারাজপাড়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বোমা হামলায় আহত হয়েছে আটজন ফিলিস্তিনি।

রোববার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইল। এর এক দিন আগে এসব হামলা চালানো হলো।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ অক্টোবর থেকে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরএ

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

দোহা বৈঠকে অগ্রগতি, খামেনির দাফনের পর ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান

পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে