হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

একতরফা চুক্তির যুগ শেষ: ইরানের স্পিকার গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘এখন আর একতরফা চুক্তির যুগ নেই। আমরা আগেই বলেছিলাম, প্রতিশ্রুতি বজায় রাখুন, না হলে এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন সামনে এসে দাঁড়িয়েছে।’

তার পোস্টের সঙ্গে সমঝোতা স্মারকের ধারা ৫-এর ছবি জুড়ে দেওয়া হয়েছে। সেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’—এই বাক্যাংশটিতে বিশেষভাবে জোড় দেওয়া ছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে মতবিরোধ থেকেই সাম্প্রতিক হামলা ও উত্তেজনার সূত্রপাত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের ১৬ জলকপাট, নামছে ৩৯ হাজার কিউসেক পানি

ভেস্তে গেছে ইসরাইলের আধিপত্যের পরিকল্পনা, পাল্টা চাপ তৈরির সক্ষমতা বেড়েছে ইরানের

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে ইসরাইল

খানসামায় বিক্রি করে দেওয়া হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

নেপালে বন্যা ও ভূমিধসে ৭৩০ ছাড়াল মৃতের সংখ্যা

নবীগঞ্জে পাওনা টাকার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনে যুক্ত ১৭ কোম্পানির সঙ্গে যুক্তরাজ্যের চুক্তি

বাংলাদেশে চাকরি হারাবে ৬ লাখ মানুষ

অবৈধভাবে বালু উত্তোলনে বেইলি সেতু এখন মরণফাঁদ

ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিরোধিতা জার্মানির বামপন্থিদের