হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে জ্বালানিবাহী আরো ১০ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ইসরাইলের তেল আবিবের নিকটবর্তী লোড-এ অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার বিমানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবি: রয়টার্স

আসন্ন দিনগুলোতে ইসরাইলের জন্য আকাশপথে জ্বালানি সরবরাহকারী অতিরিক্ত আরো অন্তত ১০টি সামরিক বিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর এক প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে পাঠাতে যাওয়া এসব মার্কিন সামরিক বিমানের বেশির ভাগই রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এ পার্ক করে রাখা হবে।

ইসরাইলের ওই বিমানবন্দরে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। নতুন ১০টি বিমান পৌঁছালে সেখানে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানিবাহী ট্র্যাকার বিমানের সংখ্যা আরো বাড়বে।

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা এবং যুদ্ধবিমানগুলোতে মাঝ আকাশে জ্বালানি ভরে তাদের সক্ষমতা বাড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের সামরিক লজিস্টিক উপস্থিতি জোরদার করছে।

এএম

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার