হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন

ট্রাম্পের উপদেষ্টা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস। ছবি : রয়টার্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক চুক্তিকে ‘অসাধারণ সাফল্য’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস।

তিনি বলেছেন, সামরিক সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনীতিই বেশি কার্যকর পথ হতে পারে।

স্থানীয় সময় গতকাল শনিবার ‘অল-ইন পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্যাকস বলেন, ইরানে স্থল অভিযান চালানোর আহ্বান বাস্তবসম্মত নয়।

তার মতে, ইরানের বিশাল ভৌগোলিক আয়তনের কারণে এমন অভিযানে প্রায় ১০ লাখ সেনার প্রয়োজন হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সামরিক অভিযান হবে ‘একটি আত্মঘাতী মিশন’। তাই চুক্তিটিকে সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মত দেন।

ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির প্রসঙ্গ টেনে স্যাকস প্রশ্ন তোলেন, যারা ইরানে সরকার পরিবর্তনের পক্ষে কথা বলেন, তারা নিজেরা অস্ত্র হাতে নিতে কতটা প্রস্তুত।

তিনি বলেন, ‘রেজা পাহলভি যদি বেভারলি হিলসে গিয়ে তার সমর্থকদের নিয়ে একটি বাহিনী গঠন করতে চান, তাহলে তিনি চেষ্টা করে দেখতে পারেন।’

স্যাকস কূটনৈতিক সমাধানের প্রতি জোর দিয়ে বলেন, ‘আসুন, শান্তিকে একটি সুযোগ দিই’।

তিনি আরো সতর্ক করেন, যেন যুক্তরাষ্ট্র আবারও ইরাক ও আফগানিস্তান যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে না পড়ে।

সূত্র: মিডল ইস্ট আই

এএম

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি