হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভোক্তা ব্যয় বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশটিতে মোট ভোক্তা ব্যয় দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়াল (৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার)। হোটেল, বিনোদন এবং আসবাবপত্রসহ বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয় বেড়েছে বলে সরকারি তথ্য জানিয়েছে।

সৌদি সেন্ট্রাল ব্যাংকের (সামা) তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে পয়েন্ট-অব-সেল (পিওএস) লেনদেনের সংখ্যাও ১ শতাংশ বেড়ে ২৪৩ দশমিক ৫৯ মিলিয়নে পৌঁছেছে।

তবে শিক্ষা খাতে ব্যয়ে বড় পতন দেখা গেছে। সপ্তাহভিত্তিক হিসাবে শিক্ষা খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়ালে নেমেছে। একই সময়ে শিক্ষা-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও কমেছে ৩৪ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদ তালাত হাফিজ আরব নিউজকে বলেন, সৌদি আরবে ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক আয়োজনের সংখ্যা বাড়ায় দেশের অভ্যন্তরে অবকাশযাপন ও ভ্রমণ বাড়ছে। এর প্রভাব পড়ছে হোটেল, বিনোদন, রেস্তোরাঁ ও সংশ্লিষ্ট সেবাখাতে।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, অক্টোবরে শুরু হতে যাওয়া রিয়াদ সিজন ভোক্তা ব্যয়ে আরো গতি আনতে পারে। বিস্তৃত ক্রীড়া ও বিনোদন আয়োজনের মাধ্যমে এটি দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে দর্শনার্থীদের আকৃষ্ট করতে পারে। ফলে পর্যটননির্ভর কর্মকাণ্ড এবং তেলবহির্ভূত অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি আরও বাড়তে পারে।

কোন খাতে কত ব্যয়

সপ্তাহটিতে খাদ্য ও পানীয় খাতে ভোক্তা ব্যয় হয়েছে ২ দশমিক ১১ বিলিয়ন রিয়াল, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যয় হয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন রিয়াল, বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ।

পোশাক, কাপড় ও আনুষঙ্গিক পণ্যে ব্যয় দাঁড়িয়েছে ১ দশমিক ১৮ বিলিয়ন রিয়াল, যা ১১ দশমিক ৩ শতাংশ বেশি। পেট্রল স্টেশনে লেনদেন হয়েছে ৯৯২ দশমিক ৭৬ মিলিয়ন রিয়াল, বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে পরিবহন খাতে ব্যয় ১ দশমিক ৫ শতাংশ কমে ৯৪৬ দশমিক ৬৮ মিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। এর মধ্যে বিমান পরিবহনে ব্যয় ১৪ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ৩৫ দশমিক ৮৯ মিলিয়ন রিয়াল।

হোটেল খাতে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিগুলোর একটি দেখা গেছে। এ খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। একই সময়ে হোটেল-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও ২১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ছবি: সংগৃহীত

বিনোদন খাতে ব্যয় ১৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৫৩ দশমিক ৯৭ মিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। বিনোদন ও সংস্কৃতি খাতে ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, মোট ৩৭৩ দশমিক ৬৩ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে।

এ ছাড়া আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীতে ব্যয় ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৭৬ দশমিক ৬১ মিলিয়ন রিয়াল হয়েছে। ব্যক্তিগত পরিচর্যা খাতে ব্যয় বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ, দাঁড়িয়েছে ১৩৮ দশমিক ৪৫ মিলিয়ন রিয়ালে।

বই ও স্টেশনারি খাতে ব্যয় ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৬৬ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। তবে এ খাতে লেনদেনের সংখ্যা ২৯ দশমিক ৮ শতাংশ কমেছে।

হাফিজের মতে, এসব তথ্য থেকে বোঝা যায়, বিদেশভ্রমণের পরিবর্তে সাময়িকভাবে দেশের অভ্যন্তরে আয়োজনকেন্দ্রিক অবকাশযাপন ও বিনোদনে মানুষের ব্যয় বাড়ছে। এর ফলে তেলবহির্ভূত আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

রিয়াদের বাইরে বাড়ছে ব্যয়

শহরভিত্তিক হিসাবে পিওএস ব্যয়ে শীর্ষে রয়েছে রাজধানী রিয়াদ। সপ্তাহটিতে রিয়াদে মোট ব্যয় হয়েছে ৪ দশমিক ৬৯ বিলিয়ন রিয়াল। তবে আগের সপ্তাহের তুলনায় প্রবৃদ্ধি ছিল মাত্র ০ দশমিক ৫ শতাংশ। একই সময়ে লেনদেনের সংখ্যা ০ দশমিক ৬ শতাংশ কমে ৮০ দশমিক ৮৮ মিলিয়নে নেমেছে।

জেদ্দায় পিওএস ব্যয় হয়েছে ১ দশমিক ৮৫ বিলিয়ন রিয়াল, যা ৪ দশমিক ৩ শতাংশ বেশি। সেখানে লেনদেনের সংখ্যা ছিল ২৭ দশমিক ৬৪ মিলিয়ন।

ছবি: সংগৃহীত

দাম্মামে ব্যয় হয়েছে ৬৭৭ দশমিক ৭ মিলিয়ন রিয়াল, বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। মক্কায় ব্যয় ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৫০ দশমিক ৬৫ মিলিয়ন রিয়াল এবং মদিনায় ১০ শতাংশ বেড়ে ৫৩৬ দশমিক ৩ মিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে।

তবে এক সপ্তাহের তথ্যের ভিত্তিতে রিয়াদ থেকে ভোক্তা ব্যয়ের কেন্দ্র সরে যাচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে সতর্ক করেছেন হাফিজ। তার মতে, রিয়াদ এখনো সৌদি আরবের সবচেয়ে বড় পিওএস বাজার। এক সপ্তাহে সেখানে মাত্র ০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার অর্থ হতে পারে, ওই সময়ে দেশের অন্যান্য শহর ও পর্যটন গন্তব্যে ব্যয় তুলনামূলকভাবে বেশি ছড়িয়ে পড়েছে।

হাফিজের মতে, বড় বিষয় হলো—সৌদি আরবের ক্রমবর্ধমান ক্রীড়া, বিনোদন ও পর্যটন আয়োজন ভোক্তাদের ব্যয়ের ধরনকে প্রভাবিত করছে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ পর্যটন বাড়ছে এবং সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর আওতায় তেলনির্ভরতার বাইরে অর্থনীতিকে বহুমুখী করার প্রচেষ্টাও গতি পাচ্ছে।

সূত্র: আরব নিউজ

এআরবি

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

গাজায় শিশুসহ সবাইকে হত্যার পক্ষে তরুণ ইসরাইলিরা: ইয়ার লাপিদ

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের ইঙ্গিত পুতিনের

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মক্কার মসজিদুল হারামে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির খবর, সৌদির অস্বীকার