হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে ইরাক

আল-জাজিরা

ইরাকের বসরায় অবস্থিত জুবায়ের তেলক্ষেত্র। ছবি: রয়টার্স

আঞ্চলিক সংঘাতের কারণে তেল রপ্তানি ঝুঁকিতে পড়ার আশঙ্কায় হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পাঠানোর চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধান রাজস্বের উৎস তেল রপ্তানি। তাই রপ্তানি সুরক্ষিত রাখতে পথ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাগদাদ।

ইরাক সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মাজহার মুহাম্মদ সালেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেন, আঞ্চলিক সংকটের প্রভাব সামাল দেওয়ার চেষ্টা থেকে সরকার এখন সংকটটি সক্রিয়ভাবে মোকাবিলা করছে।

সালেহ বলেন, ‘পাইপলাইন ও বিকল্প পথ খোঁজার বিষয়টি রাষ্ট্রীয় কৌশলের অংশ। এর মাধ্যমে ভূরাজনৈতিক সংঘাত থেকে তেল নীতি ও বিপণনকে দূরে সরিয়ে নেওয়া হবে।’

হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বাধা দীর্ঘস্থায়ী হলে ইরাককে প্রতিবেশী দেশগুলোর ট্রানজিট অঞ্চলের ওপর বেশি নির্ভর করতে হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত। এর ৮০ থেকে ৮৫ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে সরাসরি পাঠানো হতো।

সালেহ বলেন, এখন সরকারের প্রধান লক্ষ্য হলো বিকল্প পথ ব্যবহার করে একই পরিমাণ তেল রপ্তানি নিশ্চিত করা।

এএম

প্রযুক্তির অগ্রগতি কি মানুষকে নৈতিকভাবে এগিয়ে নিচ্ছে

ঈশ্বরদীতে ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার যুবলীগ নেতা

২২% জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনা বড় চ্যালেঞ্জ

আরামকোসহ সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা, আহত ৭৩

কক্সবাজারে বিজিবির অভিযানে দের লাখ ইয়াবাসহ আটক ১

বাংলাদেশি রোগীরা মুখ ফেরানোয় মন্দায় কলকাতার হাসপাতাল ব্যবসা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২

গাজার শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে ক্ষোভ

র‍্যাব কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী