হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদের এই নতুন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

লুক্সেমবার্গে ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর কালাস এই ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি ও পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে বিঘ্ন সৃষ্টিকারীদের জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইইউর বর্তমান নৌ-মিশন শক্তিশালী করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কাজা কালাস। এই নৌ-মিশনটি বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে।

কালাস প্রস্তাব করেছেন, এই মিশনের সক্ষমতা বাড়িয়ে প্রয়োজনে আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা আরো সুনিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ চলছে। ইইউ এই অবরোধকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। তবে এই মুহূর্তে মিশনের পরিধি সরাসরি হরমুজ প্রণালি পর্যন্ত বাড়ানো হবে কি না, তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। মূলত অবরোধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: আল-জাজিরা

এএম

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

ভারতে মুসলিম এলাকায় গুড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

জাকিয়া খানের ৭৬ মাসের জেল ও ৬৮৩ কোটি টাকা ফেরতের নির্দেশ

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে