হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

একযোগে মধ্যপ্রাচ্যের ৬ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত।

আইআরজিসি জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের সশস্ত্র বাহিনী দেশটিকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, আইআরজিসি ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরির ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার প্ল্যাটফর্মেও হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটে ড্রোন হামলা চালিয়েছে তারা।

বাহরাইনে মার্কিন যোগাযোগব্যবস্থা এবং রাডার সাইটে হামলা চালানো হয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী।

আইআরজিসি বলেছে, তারা হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজ আটক করেছে। অব্যাহত মার্কিন-ইসরাইলি আগ্রাসন আরো বিধ্বংসী প্রতিক্রিয়ার জন্ম দেবে বলে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা/মিডল ইস্ট আই

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের