হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মাস নয় কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ যুদ্ধের সমাপ্তি ‘মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই’ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও তিনি বলেছেন, এ জন্য স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না। খবর আলজাজিরার।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য “কোনো স্থল সেনা ছাড়াই” অর্জন করতে সক্ষম হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখা একটি “তাৎক্ষণিক চ্যালেঞ্জ” হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

রুবিও আরো বলেন, ইরান যদি প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে সেটি হবে অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বের উচিত এ বিষয়ে আগাম পরিকল্পনা করা।’

তিনি আরো জানান, ইরান ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালু করতে পারে। ইতোমধ্যে ইরানের সংসদ এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, ইরান সংক্রান্ত আলোচনায় কাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলবে, সে বিষয়ে এখনো আরো স্পষ্টীকরণের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট