হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় ৫ বেসামরিক নিহত

ধ্বংসস্তূপে আটকা নারীর লাশ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি (সংগৃহীত)

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টাইরের উত্তরে অবস্থিত একটি বাগান এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, টাইরের উত্তরের বাকবুক এলাকায় চালানো এ হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আহতদেরও টাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ধ্বংসস্তূপের নিচে এক নারীর লাশ এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তবে এলাকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকায় জরুরি উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করতে পারছেন না।

সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী