হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি। আরাগচি বলেন, ইরানে সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। খবর আল জাজিরার।

শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, ‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে; আমরা সহজেই তা অর্জন করতে পারি।’

তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বলেন, ‘একটি চুক্তি অর্জনযোগ্য, তবে এটি ন্যায্য এবং উভয়ের জন্যই লাভজনক সমাধানের ভিত্তিতে হওয়া উচিত।’

আরাগচি বলেন, ‘সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে, বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য।’

আরাগচির সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটি বিবেচনা করছি।’

আরএ

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল