হোম > বিশ্ব > রাশিয়া

রুশ ঘাঁটি নিয়ে সিরিয়া-রাশিয়ার নতুন সমঝোতা, হবে প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র

আমার দেশ অনলাইন

সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার হুমেইমিম বিমান ঘাঁটির একটি পানি টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছেন একজন রুশ সৈন্য। ছবি: সংগৃহীত।

রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়েছে সিরিয়া। এর আওতায়, দেশটিতে থাকা রাশিয়ার দুটি সামরিক ঘাঁটিকে আগামী তিন মাসের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে রূপান্তরের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

রোববার সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।

সানা জানিয়েছে, হেমেইমিম বিমানবন্দর ও তারতুস বন্দরে থাকা রাশিয়ার সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে নতুন ব্যবস্থার আওতায় ‘যৌথ প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে’ রূপান্তর করা হবে। এসব নতুন ব্যবস্থায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সুরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।

তবে সমঝোতার আওতায় ঘাঁটিগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আল-আরাবিয়্যা

এমএমআর

মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নির্বাচন কর্মকর্তাসহ নিহত ৪

রাশিয়ার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় শক্তিশালী সাইবার হামলা

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

ইউক্রেনে হামলা আরো জোরদার করছে রাশিয়া, ন্যাটোর দৃঢ় পদক্ষেপের আহ্বান

বিরোধী কণ্ঠ দমনে তৎপর পুতিন, কর্তৃত্ববাদী ক্ষমতায় নিয়ন্ত্রিত গণতন্ত্র

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার মরুভূমিও

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে না রাশিয়া

ভারত সফরে আলোচনায় পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই রহস্যময় বিমানে

রাশিয়ার ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন