
সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দুই ছেলেসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় শুক্রবার দুপুরে চারজনকে আসামি করে থানায় মামলা করা হ























