
আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ
এই জোটের বেশিরভাগ দলই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেউ কেউ। স্বৈরাচার এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ সরকারের দোসর। হাসিনার সময়ে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের বৈধতা দিয়েছিল এ দলটি।























