
মাদক সেবনের প্রতিবাদ করায়
রায়পুরায় মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম গুরুতর জখম
নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।























