
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ
বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা
নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। সাফের আগের সাত আসরের মধ্যে পাঁচটিতেই শিরোপা জিতেছে ভারতের মেয়েরা।























