
'এখন টিভি'র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ'র উদ্বেগ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে ‘এখন টিভি’ কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থি। এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারেরও





















