
১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ফুটবল বিশ্বকাপ দোরগড়ায়-কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ সময়ে কিনা ইনজুরি হানা দিয়ে বসেছে ব্রাজিলিয়ান এ মেগাস্টারের ডান পায়ে। আর এই চোট সারিয়ে মাঠের লড়াইয়ের জন্য ফিট হতে বেশ কিছুদিন সময়ও লাগবে নেইমারের। যে কারণে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।






















