
যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি
যমুনা নদী এখন ধু-ধু বালুর চর। নদীর বুকজুড়ে জেগে ওঠা বিশাল চরের কারণে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক নৌযোগাযোগ, চরম দুর্ভোগে পড়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। যমুনায় পানি না থাকায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সংকট দেখা দিয়েছে।





















