
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান
শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস
শুল্ক ছাড়াই বৈদ্যুতিক স্কুল আমদানি করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক মওকুফের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরিই এ ব্যাপারে এসআরও জারি করা হবে।























