হোম > সারা দেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওসমানী মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ডা. শামীমুর রহমান, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. শিব্বির আহমদ শিবলি, ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. মাইনুল ইসলাম চৌধুরী, ডা. শোয়েব আহমদ, ডা. মোহাম্মদ খায়রুল বাশার, ডা. সৈয়দ খুররম আহমদ, ডেন্টাল সার্জন ডা. রফিকুল ইসলাম, ডা. পরিমল কান্তি দাস ও ডা. সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং ডেন্টাল বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি প্রদান

পশুপাখির চিকিৎসায় এগিয়ে সীতাকুণ্ড প্রাণিসম্পদ দপ্তর

মৃত্যুর দুই বছর পর নাশকতা মামলার আসামি

সিলেটে ৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

আধুনিক খামার ব্যবস্থাপনায় বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ