হোম > সারা দেশ > বরিশাল

হাদির জন্মভিটা এখন কেবলই ছবি, শেষবার দেখার অপেক্ষায় গ্রামবাসী

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর শহর এখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শোকে স্তব্ধ। তার বসতভিটায় ভিড় করছেন লোকজন।

শুক্রবার সকাল থেকেই চেনা-অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির এই ভাঙাচোরা ঘরের সামনেই। বাড়িতে থাকা হাদির বোন আর বোনের পরিবারকে সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছে না আগতরা। সাথে কেউ স্মৃতি আওড়ান, কারো মুখে হাদি হত্যার বিচারের দাবি।

শেষবার মতো দেখার অপেক্ষার প্রহর গুণছে গ্রামবাসী।

এই খাসমহলের টিনশেড ঘরে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন হাদি। মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে সবার ছোটো তিনি।

তার এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কন্ঠস্বর। নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান।

স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়েছেন। তাইতো তার নিহতের ঘটনা মানতে পারছে না কেউই।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাদির শেষ ইচ্ছে ছিলো তাকে যেন তার বাবার কবরের পাশে করা হয় সমাহিত। তবে সে সিদ্ধান্ত এখনই চূড়ান্ত হয়নি।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন