হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময় সভা

আমার দেশ মতবিনিময় সভায় বার্তা সম্পাদক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

আমার দেশ-এর পটুয়াখালী জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সমুদ্র সৈকত কুয়াকাটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ। পটুয়াখালী জেলা প্রতিনিধি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান, দুমকী প্রতিনিধি কামাল হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি মো. শামসুল হক, দশমিনা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিক, রাঙ্গাবালী প্রতিনিধি মো. ফয়সাল ও কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন আমার দেশ সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান।

প্রধান অতিথি নিকুঞ্জ বালা পলাশ প্রতিনিধিদের জনগুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান। পাশাপাশি পত্রিকাটির সার্কুলেশন বাড়ানোর জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা আগামী এক মাসের মধ্যে বর্তমান সার্কুলেশনের দ্বিগুণ করার বিষয়ে আশ্বস্ত করেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার