হোম > সারা দেশ > বরিশাল

দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াচ্ছেন এলডিপি প্রার্থী

ভোলা-২ আসনে

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

রোববার আমার দেশের সঙ্গে আলাপকালে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের অংশ। নিজেদের মধ্যে এমন কোনো অবস্থান চাই না, যাতে করে বিপরীত প্রার্থী সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, এলডিপির সভাপতি রোববার দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবেন। ঘোষণার পর তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে ফোন করে সমবেদনা জানান এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মাওলানা ফজলুল করিমকে সমর্থন দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী