হোম > সারা দেশ > বরিশাল

ঢাকায় যাবে পিরোজপুরের ৩০ হাজার বিএনপি নেতা-কর্মী

তারেক রহমানের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় আয়োজিত তার সংবর্ধনায় অংশ নিতে যাবে পিরোজপুর জেলা বিএনপির ৩০ হাজার নেতা-কর্মী।

এ জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলার সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহবায়ক করে গঠন করা হয়েছে প্রস্তুতি কমিটি।

আলমগীর হোসেন জানান, পিরোজপুরের সাতটি উপজেলা থেকে অন্তত ৩০ হাজার নেতা-কর্মী তারুণ্যের প্রতীক তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন। জানান, দুশতাধিক বাস এবং ৬ টি বিশালাকৃতির লঞ্চ বহর যথা সময়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁকে বরণ করার খবরে এখানকার নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত।

জেলা বিএনপির সদস্য-সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, তারেক রহমানকে বরণ করতে বিএনপির কর্মী-সমর্থকরা ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুরের হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চ যোগে এবং ২৫ ডিসেম্বর খুব ভোরে জেলা শহর ও উপজেলাগুলো থেকে ঢাকায় রওনা করবে।

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন