হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সংঘর্ষে কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আনিসুর রহমানকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি ও জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি ও সম্পাদক দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দু’গ্রুপের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।

দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল জানান, দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায় অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারিসহ তার ছেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত তাদের ওপরে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলে।

বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দিয়েছে শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা

পটুয়াখালী ৪ আসনে জামানত হারালেন ১০ প্রার্থী

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

জন্মদিনের দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত