হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে চাকা বিস্ফোরণে অটোরিকশা চালক নিহত

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাটে হাওয়া দেয়ার সময় চাকা বিস্ফোরণে আহত হয়ে মো. মিজান (৩০) এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার কালমা গ্রামে।

স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক মাতাব্বর জানান, সোমবার দুপুরে অটোরিকশা চালক মো. মিজান পাওয়ার টিলারের (জমি চাষাবাদের জন্য ব্যবহৃত) চাকায় হাওয়া দিতে কুঞ্জেরহাটের জাকিরের ওয়ার্কশপে আনেন। এ সময় দোকান মালিক জোহরের নামাজের আদায় করতে মসজিদে থাকায় পাওয়ার টিলার মালিক বাদশা ও মিজান চাকায় নিজেরা হাওয়া দিতে নেন। হাওয়া দেয়ার এক পর্যায়ে বিকট শব্দে চাকা বিস্ফোরণে মিজানের মাথার খুলি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান।

বোরহানউদ্দিন থানার এসআই জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে নেয়ার পথে মিজানের মৃত্যু হলে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে