হোম > সারা দেশ > বরিশাল

রাতে শেষ নিষেধাজ্ঞা, নদীতে নামতে প্রস্তুত দৌলতখানের জেলেরা

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে মেঘনায় প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা।

ভোলার দৌলতখানের মেঘনার জেলারাও মাছ ধরার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে অপেক্ষার প্রহর গুনছেন। ঘাটে ঘাটে চলছে মাছ ধরার নৌকা ট্রলারে দুরুদ ও মিলাদ। নদীতে নোঙ্গর দিয়ে প্রস্তুত রাখা হয়েছে এসব নৌকা ট্রলার।

অপরদিকে মেঘনার জেলেপল্লির অনেক জেলে এখনো মাছ ধরার প্রস্তুতি নিতে পারিনি। তাদের চোখেমুখে চিন্তার ছাপ। কারণ তারা এখনো মাছ ধরার জাল সেলাই ও নৌকা ট্রলার মেরামতের কাজ শেষ করতে পারেনি। দৌলতখানের পাতারখাল, ভবানীপুরের চেয়ারম্যানের ঘাট ও ঘোষেরহাট ঘুরে এসব চিত্র দেখা গেছে।

মেঘনার জেলে হাজারী, সিরাজ মাঝি, সাদেক মাঝি ও রফিক মাঝি জানান, এ বছর ইলিশ মৌসুমে মেঘনায় তেমন ইলিশ মাছ পাওয়া যায়নি। মহাজনী ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে দায়দেনায় আবদ্ধ হয়ে আছি।

এদিকে নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নেয়ায় দৌলতখানে সুতা ও বট বিক্রির দোকানগুলোতে কেনাকাটা বেড়ে গেছে।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে