হোম > সারা দেশ > বরিশাল

বাংলাদেশে হাসিনার আর ঠাঁই হবে না: সামান্তা শারমিন

জেলা প্রতিনিধি, ভোলা

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, শেখ হাসিনার মতো বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। তার নাম নিয়ে এখনও যারা সেই পথে হাঁটছেন তারা ভুল পথে রয়েছেন। বাংলাদেশে আর খুনি হাসিনার ঠাঁই হবে না।

বুধবার ভোলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক কমিটির রাইজিং অনুষ্ঠানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামান্তা বলেন, এককভাবে কেউই বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা সর্বদলীয় সরকার গঠনে বাস্তব পদক্ষেপ চাই। দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই রাজনৈতিক দল গঠন করতে চাই। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর‌।

তিনি আরও বলেন, দেশের স্বচ্ছতা ও বৈষম্য দূরীকরণে অনেকেই শহীদ হয়েছেন। অথচ তাদের খোঁজ কেউ নিচ্ছেন না। রাজনীতি করবেন আর জুলাই বিপ্লবে শহীদদের সম্মান করবেন না, তা হতে পারে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন, জেলা কমিটির সদস্য মকসুদুর রহমান, রাকিব হোসেন, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান হেলাল প্রমুখ।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী