হোম > সারা দেশ > বরিশাল

জুলাইয়ের শহীদকন্যা লামিয়ার আত্মহত্যা, বাড়িতে শোকের মাতম

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিন। শনিবার (২৬ এপ্রিল ) রাত ১০টায় ঢাকায় এই শহীদের কন্যা লামিয়া (১৭) আত্মহত্যা করেছেন।

এদিন রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার শেখেরটেকের ৬নং রোডের ভাড়া বাসায় গলায় ফাঁস নেন লামিয়া। পরে শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে লামিয়ার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার।

এদিকে লামিয়ার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রতিবেশীরা উপস্থিত হলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।

পরে দুমকি থানার পুলিশ মামলার আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে। ওই দুই আসামি এখন কারাগারে আছে।

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব