হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিক খলিলের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে মরহুম সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় জানাজার নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামি চিন্তাবিদ মাওলানা মো. খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মরহুমের ছোট ভাই মো. মিজানুর রহমান প্রমুখ।

নামাজে জানাজায় বক্তব্যে মরহুম সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমান বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

ভোলায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই ‘লায়ন ফিশ’

ঝালকাঠিতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন