হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের গোড়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাসেল নিজ বাড়ির সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক মিটারের সার্ভিস লাইনের তার রশি দিয়ে উপরে তুলছিলেন।

এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আমার দেশকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২