হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি কোণা নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্বাস।

গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮ এর লেফট্যানেন্ট রিফাত শাহরিয়ার।

তজুমদ্দিন থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন, দুর্ধর্ষ ডাকাত আব্বাস দীর্ঘদিন যাবত ধরাছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে তজুমদ্দিন ও মনপুরা থানায় একাধিক মামলা রয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়