হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম দেবাশীষ কুমার মিঠুন (৩৭)। তিনি মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বিমল চন্দ্র হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে আ.লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের অফিস ভাঙচুর করে।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গত ২৯শে মার্চ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নয়ন মিয়া বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নম্বর- ১৫। এ মামলায় দেবাশীষ কুমার মিঠুন এজাহারনামীয় আসামি।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এডি/ এইচআর

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ