হোম > সারা দেশ > বরিশাল

আ.লীগের নাশকতার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

‘ঢাকা লকডাউন’ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাশকতার প্রতিবাদে ভোলা চরফ্যাশনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির।

বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে এসে এক পথসভায় মিলিত হয়।

ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান।

এ সময় বক্তারা আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সাথে ফাসিবাদি আচরণ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। জুলাই আন্দোলনে আপনাদের গণহত্যার কথা আপনারা ভুলে গেলেও ভুক্তভোগী জনগণ ভুলেনি। নতুন করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা ভুলেও করবেন না, তাহলে তীব্র জনরোষ থেকে আওয়ামী লীগের কেউ রক্ষা পাবে না।

মিছিল ও পথসভায় ছাত্রশিবিরের চরফ্যাশন উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, পৌর সভাপতি হাফেজ হাসানুল বান্না, পৌর সেক্রেটারী সাজিদসহ দলটির কর্মী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা

পটুয়াখালী ৪ আসনে জামানত হারালেন ১০ প্রার্থী

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

জন্মদিনের দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত