হোম > সারা দেশ > বরিশাল

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখল মুক্ত বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। বেকার সমস্যা সমাধানসহ চরফ্যাশন উপজেলাকে আধুনিক পর্যটন নগরী ও মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করা হবে তার মুল লক্ষ।

৮ দলীয় জোটের প্রসঙ্গে তিনি বলেন জোট যাকে মনোনয়ন দেবে তিনি তার সাথেই কাজ করবেন। তবে তিনি তার আসনে জোটের পক্ষ থেকে মনোনয়নের শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।

এ সময় তার সাথে ছিলেন জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরিফ হোসাইন,ও চরফ্যাশন আইনজীবী সমিতির সহসভাপতি জামায়াত নেতা সিনিয়র আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে