হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার বোরহানউদ্দিন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় পক্ষিয়া ইউনিয়ন বোরহানগঞ্জ বাজারে এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে এলডিপি মোকফার উদ্দিন চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তিনি রোববার দুপুরের পরে সংবাদ সম্মেলন করে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা তুলে নেন।

বিষয়টি জানার সঙ্গে মাগরিবের নামাজের পর স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা তাদের প্রচারের অংশ হিসেবে বোরহানগঞ্জ বাজারে একটি মিছিল বের করেন। এ সময় স্থানীয় বিএনপির কর্মীরা মিছিলে বাধা দিলে দু-দলের কর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১০ জনের মতো আহত হন।

খবর পেয়ে একটি মোবাইল টিম পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) রঞ্জিত চন্দ্র দাস।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আমার দেশকে বলেন, ‘যতটুকু তথ্য জানা গেছে, বোরহানগঞ্জে বিএনপি-জামায়াতের হাতাহাতি হয়েছে। মারামারি বা সংঘর্ষের খবর জানা নেই।’

সাংবাদিকদের সম্মানে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ভোলার রবিন

দৌলতখানে তিন দিন পর নিখোঁজ লিটনের লাশ উদ্ধার

মেজর হাফিজ স্পিকার হওয়ায় ভোলায় উচ্ছ্বাস

ইতিহাসের প্রথম স্পিকার পেল ভোলাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন

চেয়ারম্যানের ওপর হামলা ও মারধর, মামলা নেয়নি পুলিশ

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত