হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদাত হোসেন (৪০) মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের নিকট পাঁচ হাজার, ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন।

এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। পরে আমিনুল ইসলাম তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার রাত ১১টার দিকে কাঠালতলী এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পরে কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মির্জাগঞ্জ থানা পুলিশের চাঁদাবাজ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ