হোম > সারা দেশ > বরিশাল

রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ছবি: কৃষক মোশাররফ

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের রাতের আঁধারে মোশাররফ নামের এক কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু থেকে সাত মাসের গর্ভবতী একটি গরু জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে বাটামারা পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোশাররফ বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষক মোশাররফ ও স্থানীয়রা জানান, তার বসতঘরের পাশে ছিল গোয়ালঘর, যেখানে তিনি চারটি গাভি ও একটি ষাঁড় লালন-পালন করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি গরুগুলোকে খাবার দিয়ে এস্তানিয়ো বাজারে জান। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে গিয়ে দেখেন, পাঁচটি গরুর মধ্যে থেকে একটি গরু গোয়ালঘরে নেই। পরে কৃষক তার পরিবার নিয়ে সারা রাত বাড়ির আশে-পাশে গরুটি খুঁজতে থাকেন।

পরদিন সকালে তার বাড়ি থেকে ২ কি.মি. দূরে বিলের মাঝে একটি সুপারি বাগানে কৃষক ইয়াছিন কাজ করতে গিয়ে দেখেন গরুটির মাথা, চামরা, চারটি পা, ও নারী বুড়ি, পরে আছে, দেখে কৃষক চিৎকার করলে চারপাশের মানুষ সেখানে জরোহন। কৃষক বলেন, আমার সাথে কারো কোনো বিরোধ নেই যে আমার ক্ষতি করছে তার বিচার আল্লাহ করবে।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী