হোম > সারা দেশ > বরিশাল

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবার ও স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য।

নলছিটি থানা-পুলিশ সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।’ আসামিকে গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এমই

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ১

প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বরিশালে সংঘর্ষ

বরিশালে জমি নিয়ে বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

দুমকিতে সরকারি হালট দখল করে কবরস্থানের দেয়াল নির্মাণ

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও

দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন