হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে নিখোঁজ দুই বোনের লাশ মিললো পুকুরে

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে ছয় ঘণ্টা নিখোঁজ থাকার পর বাড়ির পেছনের পুকুর থেকে দুই খালাতো বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশু দুটি হলো চরখলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের হজু পাটোয়ারী বাড়ির শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেনের মেয়ে যোবায়দা (৪)।

জানা যায়, বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু দুটি। এরপর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। কোনো উপায় না পেয়ে পরে মাইকে নিখোঁজের খবর প্রচার করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা যোবায়দার মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর ফাতেমাকেও একই পুকুর থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। দুই শিশুর মায়ের বুকফাটা চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এই মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম