হোম > সারা দেশ > বরিশাল

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

বরিশাল অফিস

বরিশালের বানারীপাড়া উপজেলায় আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এসআই সিদ্ধার্থ বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার মধ্যরাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তারিকুল ইসলাম (৪৭) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মজিবর রহমান বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তারেককে তার বসতঘর থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে একটি পাইপ গান, আটটি গুলি, দুটি দা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এসআই সিদ্ধার্থ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। এ মামলায় তারেককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়