হোম > সারা দেশ > বরিশাল

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

আমার দেশ’র লালমোহন প্রতিনিধি ও লালমোহন মডেল মাদ্রাসার শিক্ষক আজিম উদ্দিন খানের একমাত্র মেয়ে আজমিরা আমরিন। যার চোখেমুখে ছিলো আকাশছোঁয়া স্বপ্ন। স্বপ্নজয়ী আজমিরা ছোটবেলা থেকে গড়ে ওঠেছেন বাবার আদর্শ ও ধর্মীয় গন্ডির বলয়ে। স্বপ্ন ছিলো স্বামী-সংসারকে আগলে ধরে বাবা-মায়ের ইচ্ছে পূরণ করা।

আর তাই গত ২৮ ডিসেম্বর স্বামীর সদ্য কর্মস্থল লক্ষ্মীপুরে ছোট্ট নীড়ে স্বপ্ন বোণার অদম্য ইচ্ছে নিয়ে রওয়ানা হন। বেলা দুইটায় যাত্রাপথে ভোলার বোরহানউদ্দিনের মানিকার হাট এলাকায় ঘাতক ট্রাক কেড়ে নেয় আজমিরার প্রাণ। মারাত্মক আহত হন, স্বামী রেজাউল এবং ঘটনাস্থলে নিহত হন আরো দুই যাত্রী। মুহূর্তেই পরিবার ও ভোলার মিডিয়া অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

মাত্র ২২ বছর বয়স আর এগারো মাসের বৈবাহিক জীবনের ইতি টানতে হয় করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজপড়ুয়া স্নাতক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আজমিরা আমরিনের।

২৯ ডিসেম্বর সকাল ১০টায় পৈতৃক নিবাস লালমোহন এর পেশকার হাওলা গ্রামে জানাজা শেষে সমাহিত করা হয় এ কৃতি শিক্ষার্থীকে।

শোকাহত পরিবারকে সমবেদনা জানান, এলাকার সর্বস্তরের মানুষ। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আবেগ্লাফুত হয়ে আমার দেশ এর ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফ বলেন, বাবার কাধে সন্তানের লাশ বহন করার মতো ভারী পৃথিবীতে আর কিছু নেই, এ সময় আমার দেশ পরিবারের পক্ষ থেকে আজমিরা আমরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

এছাড়াও শোক প্রকাশ করেন ভোলা- ৩ লালমোহন-তজুমদ্দিন আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহা.নিজামুল হক নাঈমসহ অন্যান্যরা।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার