হোম > সারা দেশ > বরিশাল

থানায় ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী নেত্রীর

বরিশাল অফিস

বরিশালে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে দাবি করে শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলা করার কথা জানান তিনি ।

অভিযুক্ত যুবকের নাম সুয়ান আল তালুকদার। তার বাড়ি নগরীর কাউনিয়া থানার মনষা বাড়ি এলাকায়। তার বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর মামালাটি করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম। তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার এজাহারে বলা হয়, বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার সঙ্গে সুয়ানের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অভিযুক্ত যুবক বিয়ের প্রলোভনে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন।

এছাড়া গত ১১ অক্টোবর বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার ধর্ষণ করেন। বিয়ের জন্য চাপাচাপি করলে সুয়ান টালবাহান করেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে নির্যাতনও করা হয়।

অভিযুক্ত সুয়ানের বিরুদ্ধে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে তিনি জুলাই বিপ্লব এবং গত বছরের ৫ আগস্ট-পরবর্তী অভ্যুত্থানের পক্ষে বিভিন্ন আন্দোলনে বরিশালে সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু আগের ভূমিকার জন্য গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিছুদিনের মধ্যে তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগের বিষয়ে জানতে সুয়ানের মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়নের প্রত্যাশায় বরিশালের মানুষ

মেজর হাফিজকে মন্ত্রী করায় তজুমদ্দিনে আনন্দ মিছিল

ইন্দুরকানীতে দুজনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন ‎

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা

পটুয়াখালী ৪ আসনে জামানত হারালেন ১০ প্রার্থী