হোম > সারা দেশ > বরিশাল

৩৬ জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

জেলা প্রতিনিধি, ভোলা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই ২০২৪, শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।

সোমবার জেলা কার্যালয়ে আমিরে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থের মাধ্যমে এই ঈদ উপহার প্রদান করা হয়।

ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়তের ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তফা কামাল।

শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তান, স্বামী, বাবা, ভাইকে হারিয়ে শুধু একটি আশাই অপেক্ষা করছি, এই বাংলাদেশটা বৈষম্যহীন এক বাংলাদেশে পরিণত হবে। এর বিকল্প কিছুই আশা করি না।’

‘বাংলাদেশ জামাতে ইসলামী আমাদেরকে যে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে আসছেন, তাতে আমরা চির কৃতজ্ঞ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশটা বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হোক, এই আশা করছি।’

৩৬ জুলাই ভোলার ৪৫ শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে এই ঈদ উপহার প্রদান করা হয়। ইতিপূর্বে এ সকল শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন