হোম > সারা দেশ > বরিশাল

চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাশনে অটোচালক আবু বকর ছিদ্দিকের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশনের শরীফ পাড়ায় উপজেলা ও পৌর অটো বোরাক মালিক সমিতি ও শ্রমিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা জানান, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা অটো চালক আবু বকর ছিদ্দিককে গজারিয়ায় যাওয়ার জন্য ভাড়া করে একদল দুর্বৃত্তরা। পরে পথিমধ্যে চালককে হত্যা করে তার অটোটি নিয়ে পালিয়ে যায় তারা। এ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম