হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় যুবককে তুলে নিয়ে হাত-পা ভেঙে চোখ উপড়ে দিলো প্রতিপক্ষ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা জেলার বোরহানউদ্দিনে পূ্র্ব শত্রুতার জেরে মো. হাসান (২৩) নামের এক যুবকের হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাতে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়।

আহত হাসান ও তার বাবা রতন মাঝি জানান, দুইদিন আগে একই এলাকার রুবেল গ্রুপের সাথে মারামারি হয়। ওই ঘটনার জেরে শুক্রবার রাত ৮টায় মোবইল ফোনে হাসানকে ঝিটকা বাজারের কাছে ডেকে এনে ২০/২৫ জন তুলে নিয়ে একই এলাকার আলাউদ্দিনের বাড়ি নিয়ে মারধর করে এবং হাত পা ভেঙে ছুরি দিয়ে চোখ তুলে দেয়। আহত হাসানের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, হাসানের চোখ তুলে নেওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা

পটুয়াখালী ৪ আসনে জামানত হারালেন ১০ প্রার্থী

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

জন্মদিনের দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত