হোম > সারা দেশ > চট্টগ্রাম

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোড থেকে সদ্য নবজাত পুত্র সন্তান উদ্ধারের ঘটনায় মা ও তার কথিত প্রেমিকের পরিচয় শনাক্ত হয়েছে।

তরুণীর দাবি অনুযায়ী তার সন্তান প্রসবের কারণ হচ্ছে তার প্রেমিক পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলীর নোয়া মসজিদ এলাকার জালাল আহমদের পুত্র আবুল কালাম।

সন্তান প্রসবকারী কিশোরী হচ্ছে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বর্তমান মোহাজের পাড়ার সৌদি প্রবাসী জাফর আলমের কিশোরী কন্যা তাসফিয়া জন্নাত তামান্না (১৬)।

নবজাতককে উদ্ধারের পর থেকে ঈদগাহ মডেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অপরদিকে কিশোরী মাকে পার্শ্ববর্তী ঈদগাহ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নবজাতক উদ্ধারের পর থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা কিশোরী, তার মা রোজিনা আক্তার এবং সঙ্গে থাকা খালা মর্জিনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তারা সহজে মুখ খুলছিল না।

পরে দীর্ঘ চেষ্টার পর কিশোরী ও তার পরিবারের সদস্যরা সন্তান প্রসবের পেছনে উক্ত আবুল কালামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কারণ বলে দাবি করেন।

থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকে প্রশাসন কাজ করছে এবং কিশোরী ও তার প্রেমিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যেহেতু বাচ্চাটিকে অপরিণত বয়সে গর্ভপাত করা হয়েছে, সেহেতু সে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং মাও পার্শ্ববর্তী অপর এক হাসপাতালে চিকিৎসাধীন । এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাননি। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা

শীর্ষ সন্ত্রাসী বগা ৩ দিনের রিমান্ডে

উখিয়ার বিএনপি নেতার চোখ নষ্ট, পড়ে গেছে ৫টি দাঁত

যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকি

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কক্সবাজারে হোটেল জোনে আগুন, পুড়ল চার বসতবাড়ি

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

চট্টগ্রামে শাটল ট্রেনের হোসপাইপ কাটল নিষিদ্ধ ছাত্রলীগ